পঞ্চম প্রজন্মের ফোল্ডেবল হ্যান্ডসেটের উন্মোচন করল স্যামসাং
উৎপাদনশীলতা বাড়ানো, কাস্টমাইজেশনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি এবং শক্তিশালী অপারেটিং সিস্টেমের সুবিধান নিশ্চিতে পঞ্চম প্রজন্মের ফোল্ডেবল হ্যান্ডসেট গ্যালাক্সি জেড ফ্লিপ৫ ও গ্যালাক্সি জেড ফোল্ড৫ উন্মোচন করল স্যামসাং। দু’টি ডিভাইসেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২, ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং ২৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ এবং গ্যালাক্সি জেড ফোল্ড৫ এর হিঞ্জ ডিজাইনে গ্যাপ কমিয়ে আনা হয়েছে, ফলে, ডিভাইস দু’টিকে আরও পাতলা মনে হবে। গ্যালাক্সি জেড ফ্লিপ৫ নিয়ে আসা হয়েছে গ্রাফাইট ও মিন্ট এ দু’টি রঙে। আর গ্যালাক্সি জেড ফোল্ড৫ পাওয়া যাবে আইসি ব্লু শেডে।
বুধবার (২৬ জুলাই) দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হয় আনপ্যাকড ইভেন্টে হ্যান্ডসেট দুটি উন্মোচন করা হলেও শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়িদুর রহমান।
তিনি বলেন, ডিভাইস দু’টি আমাদের স্মার্ট নাগরিকদের অভিজ্ঞতা সফলভাবে রূপান্তরিত করবে ও তাদের সমৃদ্ধি নিশ্চিত করবে বলে আশাবাদী আমরা।







